, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
বরগুনার আমতলীতে যুবককে কুপিয়ে হত্যা

বরগুনার আমতলীতে যুবককে কুপিয়ে হত্যা

বরগুনার আমতলী উপজেলার খুরিয়ার খেয়াঘাট এলাকায় মাজহারুল ইসলাম মনোয়ার (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের মো. জয়নাল মৃধার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতলীর খুরিয়ার খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে আজিজ মৃধার রাইস মিলসংলগ্ন শামসুল হকের বাড়ির বিপরীতে খালের পাড়ে গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে চিৎকারের শব্দ পায় স্থানীয়রা। পরে লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভেন্দু রায় বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। নিহতের দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের ছোট বোন শাহিনুর বলেন, ‘আমার ভাইকে যারা এমন নৃশংসভাবে হত্যা করেছে, আমি তাদের শাস্তি চাই।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মাদক—সংক্রান্ত কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost