বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যয় মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে
পুত্রবধূকে যৌন হয়রানির অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পুত্রবধূকে যৌন হয়রানির অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুত্রবধূকে যৌন হয়রানির অভিযোগে মো. নুরুল ইসলাম নুরু সরদার (৬৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় কৃষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী (২৭) তাঁর শ্বশুর মো. নুরু সরদারের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ এনে নলছিটি থানায় মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শারীরিক অসুস্থতার কারণে আলাদা কক্ষে অবস্থান করছিলেন। ঘটনার দিন রাত আনুমানিক ১টার দিকে পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কক্ষে ছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ওই কক্ষে প্রবেশ করে অনৈতিক আচরণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী নারী চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তিনি বিষয়টি স্বামীকে জানান এবং নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০—এর সংশ্লিষ্ট ধারায় নথিভুক্ত করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, মো. নুরু সরদারকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost