, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
পবিপ্রবিতে হামলা: বিএনপি ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

পবিপ্রবিতে হামলা: বিএনপি ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় দুমকী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ২৬ নেতা—কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে দুমকী থানায় মামলাটি করেন।

পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়াকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করা হয়। তিনি দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামের জাফর হাওলাদারের ছেলে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেপ্তারে বিশেষ টিম গঠন করা হয়। অভিযানের অংশ হিসেবে গতকাল রাতেই গোলাম কিবরিয়াকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গত সোমবার (১১ মে) সকাল ৯টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁরা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন। কর্মসূচি চলাকালে সকাল সাড়ে ৯টার দিকে যুবদল নেতা রিপন শরীফের নেতৃত্বে বহিরাগত ব্যক্তিরা ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষক—কর্মকর্তাদের ওপর হামলা চালান। এতে ৩০ কর্মকর্তা—কর্মচারী আহত হন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost