শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান কারাগার থেকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭ রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না আদালতের জিম্মায় ফিরে পেয়েও রক্ষা হলো না কিশোরী, পথে হামলা করে অপহরণের অভিযোগ; সংবাদ সম্মেলনে মায়ের আকুতি
ভাণ্ডারিয়ায় কৃষকের খড়ের গাদায় আগুন: গো—খাদ্য হারিয়ে বিপাকে কৃষক

ভাণ্ডারিয়ায় কৃষকের খড়ের গাদায় আগুন: গো—খাদ্য হারিয়ে বিপাকে কৃষক

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামে এক কৃষকের খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের পালিত গবাদি পশুর খাদ্য সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় তিনি এখন চরম বিপাকে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. মোশারেফ খান জানান, শনিবার রাতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইফাদ হাওলাদার (৩৫) তার সহযোগীদের নিয়ে খড়ের গাদায় আগুন লাগিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং পুরো গাদাটি ছাই হয়ে যায়। মোশারেফ খানের ৪টি গবাদি পশু রয়েছে। গো—খাদ্য হিসেবে মজুত করা এই খড় পুড়ে যাওয়ায় পশুগুলোর আহার নিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

ভুক্তভোগী কৃষক আরও অভিযোগ করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মাত্র এক সপ্তাহ আগে এই চক্রটি তার বাড়ির ২০০ মিটার অদূরে হানা দিয়ে পেঁপে গাছসহ বিভিন্ন ধরনের সবজি চুরি করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এছাড়া প্রায় ১৫ দিন আগে একই গ্রামের মন্নান খান নামের আরেক কৃষকের খড়ের গাদায়ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় এই চক্রটি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সন্ত্রাসী চক্রটি এলাকায় অত্যন্ত ভয়ংকর ও প্রভাবশালী। তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। কেউ প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়। ইতিপূর্বেও এলাকার অনেকেই তাদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানান,আমদের কাছে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost