, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়নের মামলায় বাদী কারাগারে

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়নের মামলায় বাদী কারাগারে

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়নের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার আসামি শ্বশুরকে জামিন দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামের এক গৃহবধূ তার শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে নলছিটি থানায় মামলা দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়। পরে তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া না গেলে মামলাটি মিথ্যা বলে প্রতীয়মান হয়। এ অবস্থায় আদালত মামলার বাদী পুত্রবধূকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই আদেশে অভিযুক্ত শ্বশুর জামিন লাভ করেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, “অভিযোগের পক্ষে কোনো সত্যতা না পাওয়ায় আদালত বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং আসামিকে জামিন দিয়েছেন।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost