শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম
ভিমরুলীতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে আ.লীগ নেতার স্ত্রী-মা ঢাকায়, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ মঠবাড়িয়ায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণিকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কবরস্থান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওসমান গণি বড় বিনাইরচর গ্রামের মৃত আব্দুল আব্দুর রশিদের ছেলে।

এ ঘটনায় দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়াসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাঁচগাঁও এলাকায় বেশ কয়েকদিন ধরে মাটি কিনে বিক্রি করে আসছিলেন ওসমান গনি। বুধবার রাত ১২টার দিকে মাটি তোলার ভেকু ডেবে যায়। খবর পেয়ে ওসমান মোটরসাইকেলযোগে তার সঙ্গে কয়েকজন সহযোগী নিয়ে ঘটনাস্থলে গেলে ২০/২৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র গ্রুপ তাকে ঘিরে ফেলে। দুর্বৃত্তরা ওসমান গণিসহ সবাইকে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকতে বলে। কিছু বলার আগেই মুখোশধারীরা শুধু ওসমান গণির মাথায়, গলা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একপর্যায়ে আঘাতে ওসমান গণি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান।

খবর পেয়ে স্বজনরা ওই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি ইসমাইল মিয়া জানান, মাটি তোলাকে কেন্দ্র করে দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের এক নেতা ওসমান গণির প্রতি ক্ষুব্ধ ছিলেন। ব্রাহ্মন্দী ইউনিয়নের লোক হয়ে দুপ্তারা ইউনিয়নে এসে মাটি তুলছে, এ কারণ দেখিয়ে ওসমান গণির কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন ওই নেতা। এ নিয়ে গত মঙ্গলবার ওসমান গণির সঙ্গে তার বাগ্‌বিতণ্ডাও হয়।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, নিহতের মরদেহ মর্গে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব রমজান মিয়াসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আঞ্চলিক মহাসড়ক অবরোধ

ওসমান গণির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ভুলতা—বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বড় বিনাইরচর এলাকায় বিক্ষোভ করছে। আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে স্থানীয়রা। এ সময় বিক্ষুব্ধরা বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে। আঞ্চলিক মহাসড়কটিতে সকাল সাতটা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost