, , ,
শিরোনাম
উজিরপুরে মন্দিরের সম্পত্তি ও বাড়ি দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঝালকাঠিতে শিশুদের খাদ্য তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা তালতলীতে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ বরিশালে অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের অসদাচরণের অভিযোগ সম্পত্তির জন্য বাবার জানাজা আটকে দিল মেয়ে, মরদেহ পড়ে আছে উঠানে উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
চরমোনাই মাদ্রাসায় ছয়তলা থেকে পড়ে গুরুতর ছাত্রী

চরমোনাই মাদ্রাসায় ছয়তলা থেকে পড়ে গুরুতর ছাত্রী

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

ভো‌রে আচমকাই চিৎকারে কেঁপে ওঠে চরমোনাই মাদ্রাসা এলাকা। মুহূর্তের মধ্যে ছুটোছুটি শুরু করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। মাদ্রাসার ছয়তলা ভবনের নিচে তখন রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন এক ছাত্রী।

গুরুতর আহত ওই ছাত্রীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের নিচে নির্মাণকাজের জন্য বালু ফেলে রাখা ছিল। ধারণা করা হচ্ছে, সেই বালুর ওপর পড়ায় প্রাণে বেঁচে গেছেন তিনি। তবে পড়ে গিয়ে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ ভেঙে গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ছাত্রী এখনো জ্ঞান ফেরেনি। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনাটি কীভাবে ঘটেছে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ কিংবা সহপাঠীদের কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। কেউ বলছেন দুর্ঘটনা, কেউ আবার অন্য আশঙ্কার কথাও উড়িয়ে দিচ্ছেন না।

মাদ্রাসার এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, হঠাৎ খবর পাই নিচে একজন পড়ে আছে। পরে গিয়ে দেখি ছাত্রীটি গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। কীভাবে ঘটনা ঘটল, কেউ বলতে পারছে না।

ঘটনার পর মাদ্রাসা এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।

এ ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা করছে সংশ্লিষ্টরা। তবে ছাত্রীটির জ্ঞান না ফেরা পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost