, , ,
শিরোনাম
কাউনিয়ায় বিতর্কের পর এয়ারপোর্ট থানায় রফিকুল, দায়িত্ব নিয়ে স্থানীয়দের ক্ষোভ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান ভান্ডারিয়া পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ সুরক্ষায় সতর্ক বার্তা দিলেন পৌর প্রশাসক পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে ব্রীজ ভেঙে পরে আহত ৪,অল্পের জন্য রক্ষা পেলেন জেলা প্রশাসক সংবাদ প্রকাশের পর সানজিদার বিরুদ্ধে প্রশাসনের তদন্ত কমিটি গঠন মুলাদীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা,মা ও ছেলেকে কুপিয়ে জখম, মামলা দায়ের পাবনায় ধর্ষণের পর শিশুকে হত্যা, ঘাতকের বাড়ি ভাঙলো জনতা বরিশাল জেলা আদালতে পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন
নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা পুকুর থেকে লাশ উদ্ধার

নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা পুকুর থেকে লাশ উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তদের হামলায় আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।হত্যার পর তার মরদেহ পুকুরে ফেলে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।

রবিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত আমিনুল ইসলাম বাবু উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রবিবার দুপুরে স্থানীয়রা কুড়ালিয়া গ্রামের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে যায়।তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost