, , ,
শিরোনাম
কাউনিয়ায় বিতর্কের পর এয়ারপোর্ট থানায় রফিকুল, দায়িত্ব নিয়ে স্থানীয়দের ক্ষোভ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজীব আহসান ভান্ডারিয়া পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ সুরক্ষায় সতর্ক বার্তা দিলেন পৌর প্রশাসক পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে ব্রীজ ভেঙে পরে আহত ৪,অল্পের জন্য রক্ষা পেলেন জেলা প্রশাসক সংবাদ প্রকাশের পর সানজিদার বিরুদ্ধে প্রশাসনের তদন্ত কমিটি গঠন মুলাদীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা,মা ও ছেলেকে কুপিয়ে জখম, মামলা দায়ের পাবনায় ধর্ষণের পর শিশুকে হত্যা, ঘাতকের বাড়ি ভাঙলো জনতা বরিশাল জেলা আদালতে পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন
ঝালকা‌ঠির নলছিটিতে হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকা‌ঠির নলছিটিতে হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬
ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তাইজুল ইসলাম রাজু (২৫) কে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত তাইজুল ইসলাম রাজু ওই এলাকার আইয়ুব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা রাজু ঈদ উপলক্ষে গোপনে বাড়িতে এসেছেন— এমন তথ্যের ভিত্তিতে নলছিটি থানার এসআই আক্তার হোসেন, এএসআই সোলায়মান ও এএসআই নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পরে তার নিজ বাড়ির সংলগ্ন কৃষিক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, খুলনার দৌলতপুর থানা এলাকায় ২০০৯ সালের ৪ জানুয়ারি দায়ের হওয়া একটি হত্যা মামলার (মামলা নং-০২) আসামি ছিলেন তাইজুল ইসলাম রাজু। মামলাটিতে বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
এ বিষয়ে নল‌ছি‌টি থানার ও‌সি আরিফুল আলম বলেন, “খুলনার দৌলতপুর থানার একটি ডাবল মার্ডার মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তাইজুল ইসলাম রাজুকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost