রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম
বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে সাংবাদিকের জীবনাবসান বরিশাল বিভাগে ৫ দিনে ৩ খুন, ১৫ অপমৃত্যু কাউখালী উপজেলা কৃষকদলের আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার আর নেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে -গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে জাজিরায় ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাত, স্ত্রীসহ গ্রেপ্তার ৩ পটুয়াখালীতে কিশোরকে বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩ ঝালকা‌ঠির নলছিটিতে শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ, টাকা—মোবাইল লুটের দাবি
ঝালকা‌ঠির নলছিটিতে শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ, টাকা—মোবাইল লুটের দাবি

ঝালকা‌ঠির নলছিটিতে শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ, টাকা—মোবাইল লুটের দাবি

ঝালকাঠির নলছিটি উপজেলার ছৈলাবুনিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত শিক্ষকের ছেলে নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা ও ছৈলাবুনিয়া জেড এ ভূট্টো বালিকা দাখিল মাদরাসার শিক্ষক আব্দুল লতিফ সিকদার (৪৬) রোববার (৩১ মে) সকাল ৭টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিবেশী ইউনুস হাওলাদার, হাসিনা বেগম, ছাইদুল হাওলাদার ও সুমাইয়া আক্তারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করেন। একপর্যায়ে ইউনুস হাওলাদার ধারালো দা দিয়ে আব্দুল লতিফ সিকদারের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য অভিযুক্তরা লোহার রড দিয়ে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় আহত শিক্ষকের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি হাতঘড়ি ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্বজনরা আহত শিক্ষককে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহতের ছেলে মো. রুহুল আমিন সিকদার অভিযোগে দাবি করেন, অভিযুক্তরা পূর্ব থেকেই তাদের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধে জড়িত এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. আ‌রিফুল আলম ব‌লেন থানায় এক‌টি লি‌খিত অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

ত‌বে, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost