সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
পিরোজপুরের কাউখালীতে সড়ক দূর্ঘটনায় বন্দরের মধ্য বাজারের এক পাদুকা ব্যবসায়ী নিহত হয়েছে।
জানাযায়, রবিবার (৩১ মে) রাত সাড়ে নয়টার দিকে কাউখালী শহরের উজিয়ালখান সরকারী এস,বি বালিকা বিদ্যালয় সংলগ্ন সড়কে ব্রিজ এর উপর অজ্ঞত বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলে সড়কের উপর অবস্থানরত পথচারী উজিয়ালখান এলাকার মোঃ: শহিদুল ইসলাম (৭০) কে স্বজরে ধাক্কা দিলে তিনি বুকে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন ব্যবসায়ী শহিদুল ইসলামকে উদ্ধর করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ব্যবসায়ী শহিদুল উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে মৃত্যুবরণ করেন ।এ ঘটনার ঘাতক মোটরসাইকেল চালক পলাতক রয়েছেন। স্থানীয় লোকজন পরে দুই মোটরসাইকেল চালককে সন্দেহজনকভাবে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
কাউখালী থানার ওসি তদন্ত মোঃ এবাদ আলী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শহিদুল ইসলামের ঘাতক মোটরসাইকেলের চালককে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, শহরের উপরে সকল সড়কের পাশে এবং ব্রিজের উপরে যে সকল অস্থায়ী দোকানগুলো রয়েছে এগুলো উচ্ছেদ করে সড়কের যান চলাচল নির্বিঘ্নে চালু করার জন্য অভিযান চালানো হবে।