, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে: ড. জিয়াউদ্দিন হায়দার

জিয়াউর রহমানের আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে: ড. জিয়াউদ্দিন হায়দার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমা‌নের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) বিকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউ‌দ্দিন হায়দার।
তিনি বলেন, “বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি বাস্তবায়নেও বিশ্বাস করে। জনগণের কাছে দেওয়া বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।”
ড. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের অন্যতম প্রতীক। দেশের সংকটময় সময়ে তিনি সাহসী নেতৃত্বের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর আদর্শ ও কর্মধারা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে। একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা বাস্তবায়নে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য র‌ফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ই‌লেন ভু‌ট্টো।
জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির অন্যতম সদস্য সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের সভাপতি শামীম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, জেলা কৃষক দলের সভাপতি তকদীর হোসেন, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজুসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost