বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বিসিসির চিফ অ্যাসেসর নুরুল ইসলাম ওএসডি, দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন

বিসিসির চিফ অ্যাসেসর নুরুল ইসলাম ওএসডি, দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) চিফ অ্যাসেসর মু. নুরুল ইসলামকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। আর্থিক অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ এবং নিয়োগে দুর্নীতির অভিযোগে তাঁকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে প্রশাসকের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

রোববার বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, গত ১৩ মে পত্রিকায় “দিন দিন বাড়ছে নগর, কমছে গৃহকর আদায়” শীর্ষক প্রতিবেদনে চিফ অ্যাসেসর নুরুল ইসলামের বিরুদ্ধে নিজের প্রভাব খাটিয়ে তাঁর ব্যক্তিগত ভবনের কর মাত্র ৪০০ টাকা নির্ধারণ করার অভিযোগ উঠে আসে। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা—সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে নুরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিসিসি। বিষয়টি নিশ্চিত করে বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, তদন্ত কমিটিতে ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ্জামান এবং আইন উপদেষ্টা শাহ আমিনুল ইসলামকে সদস্য করা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অভিযোগসমূহ পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিসিসি সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost