, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
নলছিটিতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

নলছিটিতে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ০৮ জুন, ২০২৬

ঝালকাঠির নলছিটি উপজেলা-য় ইভা আক্তার (১৩) নামে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন-এর ৭ নম্বর ওয়ার্ডের শেকড়কাঠি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, ইভা আক্তার নিজ ঘরের মধ্যে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।

নিহতের চাচা আব্দুর রশিদ সিকদার জানান, কী কারণে ইভা এমন সিদ্ধান্ত নিয়েছে তা তারা নিশ্চিতভাবে বলতে পারছেন না। ঘটনার আগে পরিবারের সঙ্গে তার কোনো ধরনের কথা কাটাকাটি বা বিরোধের ঘটনা ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost