শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান কারাগার থেকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭ রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না আদালতের জিম্মায় ফিরে পেয়েও রক্ষা হলো না কিশোরী, পথে হামলা করে অপহরণের অভিযোগ; সংবাদ সম্মেলনে মায়ের আকুতি
ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৫

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৫

ভোলার ভোলা—চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে ৫ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (০৯ জুন) সকালে দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের বক্সেআলী ব্রিজ সংলগ্ন এলাকার ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জেলার চরফ্যাশন বাসটার্মিনাল থেকে বিলাস—২ নামের একটি যাত্রীবাহী বাস ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি ঘটনাস্থলে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। এতে ৫ জন যাত্রী আহত হয়। পরে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।

ভোলার উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজিব উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কোনো যাত্রী গুরুতর আহত হননি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost