শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকা থেকে যুবলীগ নেতা আটক ৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’ কাজিরহাটে মাদকের রমরমা কারবার, ধ্বংসের মুখে যুবসমাজ: নেপথ্যে প্রভাবশালী ও পুলিশের ‘তথ্য ফাঁস’ অবৈধভাবে মাছ শিকার ভাণ্ডারিয়ায় দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু পটুয়াখালী মেডিকেল কলেজ: কলেজে পদ নেই, তবু তিনি ‘উপাধ্যক্ষ’ ঝালকাঠিতে বাসচাপায় স্কুলছাত্র নিহত পিরোজপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত শিক্ষক, তদন্ত কমিটি গঠন
কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ৬ নং বিদ্যানন্দপুর ইউনিয়নের ‘নতুনখাসেরহাট থেকে মোসলেম বেপারী বাড়ি’ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন সাধারণ মানুষের জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাস্তাটির ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, অথচ জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দেখার যেন কেউ নেই।

​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে রাস্তাটিতে ইটের সলিংয়ের (এইচবিবি) কাজ করা হয়েছিল। এরপর আর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এই সড়কে। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও রাস্তাটির কোনো দৃশ্যমান অগ্রগতি বা সংস্কার করা হয়নি। ফলে বছরের পর বছর ধরে চরম অবহেলা আর বঞ্চনার শিকার হয়ে আসছেন এলাকার সাধারণ মানুষ।

​বর্তমানে রাস্তাটির বেহাল দশার কারণে এটি দিয়ে সাধারণ মানুষের হাঁটাচলা করাই দায় হয়ে পড়েছে। এই সড়কটি দিয়ে দৈনিক হাজার হাজার এলাকাবাসী, ব্যবসায়ী এবং স্কুল-কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীরা চলাচল করেন। কিন্তু রাস্তাটি বর্তমানে যানচলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

​এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, গত এক সপ্তাহ আগেও এই রাস্তায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এতে অন্তত তিনজন লোক গুরুতর আহত হন। এছাড়া মোটরসাইকেল, নসিমন ও ছোট ট্রাক প্রতিনিয়ত এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে।

​পশ্চিম রতনপুর এলাকার একাধিক বাসিন্দা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বললে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত সরকারের আমলে রাস্তাটির বিষয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরকে বলা সত্ত্বেও তারা বিষয়টিকে মোটেও গুরুত্ব দেননি। ফলে দীর্ঘদিনের এই অবহেলায় এলাকার সাধারণ মানুষের মনে এখন ব্যাপক চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​বর্তমানে এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে পশ্চিম রতনপুর এলাকাবাসীর একটাই দাবি। তারা বর্তমান সরকারের নৌ ও সেতু প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের প্রতি আকুল আবেদন জানিয়েছেন, যেন হাজার হাজার মানুষের যাতায়াতের সুবিধার্থে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত পাকাকরণ (কার্পেটিং) করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost