, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
অবৈধভাবে মাছ শিকার ভাণ্ডারিয়ায় দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে মাছ শিকার ভাণ্ডারিয়ায় দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জাটকা নিধন ও অবৈধভাবে মাছ আহরণ রোধে কঁচা নদীতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুই জেলেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) জাটকা সংরক্ষণ কর্মসূচি উপলক্ষে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, জাটকা সংরক্ষণ ও নদীর মৎস্যসম্পদ রক্ষায় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান উপজেলার কঁচা ও পোনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে কঁচা নদীতে অভিযান চালিয়ে রাক্ষুসে নেট (বেহুন্দী জাল) ব্যবহার করে জাটকা নিধন ও অবৈধ মৎস্য আহরণের অভিযোগে জিয়ানগর উপজেলার পাড়েরহাট এলাকার ইউসুফ আলী বেপারীর ছেলে জসিম বেপারী এবং একই এলাকার ইউনুস আলীর ছেলে মোহর আলীকে আটক করা হয়।

অভিযানকালে একটি রাক্ষুসে নেট (বেহুন্দী জাল) এবং প্রায় ৫ কেজি গুঁড়া মাছ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০—এর ৩(৩)(ক)(অ) ধারা লঙ্ঘনের দায়ে এবং ৫(১) ধারার বিধান অনুযায়ী দুই জেলেকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলামসহ পুলিশ সদস্য ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা—কর্মচারীরা অংশ নেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, জাটকা রক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost