বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
নলছিটি থানার নবাগত ওসির সঙ্গে নলছিটি প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

নলছিটি থানার নবাগত ওসির সঙ্গে নলছিটি প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

ঝালকাঠির নলছিটি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ`র সঙ্গে নলছিটি প্রেসক্লাবের সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় নলছিটি থানার ওসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নলছিটি প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নবাগত ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ সাংবাদিকদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং নলছিটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। অপরাধ দমন, মাদক, চুরি, ছিনতাই এবং সামাজিক অপরাধ প্রতিরোধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই হবে তাঁর প্রধান লক্ষ্য। থানায় আগত সাধারণ মানুষ যেন দ্রুত, হয়রানিমুক্ত ও আন্তরিক সেবা পান, সে বিষয়ে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
এ সময় সাংবাদিকরা নলছিটি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসচেতনতা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা এবং জনগণের সেবা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পুলিশের ইতিবাচক কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে নবাগত ওসি ও উপস্থিত সাংবাদিকরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জনস্বার্থে পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উভয় পক্ষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost