বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মুলাদীতে মাদকবিরোধী অভিযানে দুইজন আটক, উদ্ধার কয়েক হাজার পিস ইয়াবা

মুলাদীতে মাদকবিরোধী অভিযানে দুইজন আটক, উদ্ধার কয়েক হাজার পিস ইয়াবা

বরিশাল জেলার মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

স্থানীয় সূত্রে জানা যায়, রহিম বংশের ছেলে জাহিদ বক্স দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ অভিযোগের ভিত্তিতে আজ বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার সহযোগী হিসেবে পরিচিত সাইফুলের ছোট ভাইকেও আটক করা হয়।

অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে কয়েক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে উদ্ধার হওয়া ইয়াবার সঠিক পরিমাণ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost