বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত ও হামের উপসর্গ মিলিয়ে নতুন করে ৯০২ শিশুকে শনাক্ত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম—বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

সারাদেশে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৫২টি শিশু। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩টি শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৪৫টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১০৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৯৬। এই সময়ে ৭৪৮টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৮৪টি শিশু।স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ১৮০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৭০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯১ হাজার ২৭০ রোগী, যাদের মধ্যে ৮৭ হাজার ৬২৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost