বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়া জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল—১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি ১ লাখ টাকা যৌতুকের দাবি করে না পাওয়ায় স্ত্রী ইসমত আরা খানকে গলা টিপে হত্যা করে আনোয়ার হোসেন৷ পরে ভুক্তভোগী নারীর বড় ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় ৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। পরে বিচারক এই রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, মামলায় যৌতুকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলেও হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। আসামি বর্তমানে পলাতক রয়েছে। জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে আছেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost