, , ,
শিরোনাম
উজিরপুরে ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মেহেন্দিগঞ্জে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা—ছেলের বিরোধ, ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশাল ডিবির ওসি পদে বিতর্কিত আজিমুল করিম নানা সমালোচনা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি জমি-সংক্রান্ত বিরোধে বামনায় গৃহিণীর মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা এক যুগ ধরে সংস্কার নেই: কাউখালীর দুই সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার ছিনতাইকারীর কবলে চালক, অটোরিকশা-মোবাইল লুট
পাঁচ বছরের সাজা এড়াতে ১৫ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না

পাঁচ বছরের সাজা এড়াতে ১৫ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বরিশালের মুলাদীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাসির উদ্দিন ওরফে নান্নু রাড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।নাসির উদ্দিন ওরফে নান্নু রাড়ী (৬০) উপজেলার সফিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর চরডিগ্রী গ্রামের সবেদ আলী রাড়ীর ছেলে। তিনি প্রায় ১৫ বছর ধরে পলাতক ছিলেন বলে জানায় পুলিশ।

মুলাদী থানা পুলিশ জানায়, নাসির উদ্দিন রাড়ীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল।

মামলার রায় ঘোষণার পর থেকে আসামি গ্রেফতার এড়াতে প্রায় ১৫ বছর ধরে পলাতক ছিলেন। পরবর্তীতে আদালতের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বুধবার রাতে মুলাদী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. সোহেল রানা জানান, সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost