, , ,
শিরোনাম
সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটাই তার প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রন করবেন।

প্রধানমন্ত্রীর গৌরনদী সফরকে কেন্দ্র করে শুক্রবার (১০ জুলাই) সকালে বাটাজোর এলাকার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বরিশাল—১ (গৌরনদী—আগৈলঝাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

শুক্রবার সকালে তিনি বাটাজোর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে প্রধানমন্ত্রীর সফরের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহবান করেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাটাজোর ইউনিয়নসহ গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমও এগিয়ে চলছে। বেশ কিছু কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অপরদিকে দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের গৌরনদী আগমনে বরিশাল—১ আসনের বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরন করে নিতে ইতোমধ্যে গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost