, , ,
শিরোনাম
বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
ঝালকাঠিতে কক্ষের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে কক্ষের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে কক্ষের ভেতর থেকে অন্তর দে (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবাবার দুপুরে ঝালকাঠি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাঁসারি পট্টি এলাকার নিজ বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তরের বাবা—মা পাশের একটি ভবনের নিচতলায় বসবাস করতেন। আর অন্তর ওই ভবনের দ্বিতীয় তলায় একাই থাকতেন। গত রোববার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ কক্ষে ঘুমাতে যান তিনি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও অন্তর কক্ষের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাঁর মা সবিতা দে ওপরে গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উঁকি দিয়ে ছেলেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তাঁর ডাক—চিৎকারে আশপাশের লোকজন এসে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে গামছা খুলে তাঁকে খাটের ওপর নামিয়ে রাখেন। মরদেহ উদ্ধারের সময় নিহতের গলায় কালো রঙের মোটা দাগ দেখা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত অন্তর দে কাঁসারি পট্টি এলাকার বাসিন্দা অ্যাডভোকেট নির্মল চন্দ্রের ছেলে।

নিহতের মা সবিতা দে বলেন, ‘নয় দিন আগে আমার বড় মেয়ের বিয়ে হয়েছে। বোনের বিয়েতে অন্তর অনেক আনন্দ করেছে। কিন্তু সে কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে, তা আমাদের মাথায় আসছে না। আমিই প্রথম আমার ছেলেকে ওই অবস্থায় দেখতে পাই।’

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost