, , ,
শিরোনাম
উজিরপুরে ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মেহেন্দিগঞ্জে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা—ছেলের বিরোধ, ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশাল ডিবির ওসি পদে বিতর্কিত আজিমুল করিম নানা সমালোচনা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি জমি-সংক্রান্ত বিরোধে বামনায় গৃহিণীর মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা এক যুগ ধরে সংস্কার নেই: কাউখালীর দুই সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার ছিনতাইকারীর কবলে চালক, অটোরিকশা-মোবাইল লুট
গৌরনদীতে সাবেক কাউন্সিলরের উপর হামলা

গৌরনদীতে সাবেক কাউন্সিলরের উপর হামলা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বেপারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকান থেকে তাকে তুলে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন লিটন বেপারী জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকানে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন ব্যক্তি এসে কৌশলে তাকে দোকান থেকে তুলে নিয়ে নির্জন স্থানে নিয়ে যান এবং বেধড়ক মারধর করেন। পরে হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়।

তার অভিযোগ, হামলাকারীরা তাকে উদ্দেশ্য করে বলেন, “আওয়ামী লীগ সমর্থক হয়েও কেন এখনও গৌরনদীতে অবস্থান করছেন”—এমন কথা বলে তাকে মারধর করা হয়।

এদিকে হামলার ঘটনায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গোমস্তা। তিনি বলেন, “এ ঘটনায় ছাত্রদল বা যুবদলের কোনো নেতাকর্মী জড়িত নন। কারা হামলা করেছে তা আমাদের জানা নেই। ব্যক্তিগত কোনো বিরোধের জেরেও এ ঘটনা ঘটতে পারে।”

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost