রবিবার, ১৯ Jul ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
কাউনিয়া থানার অন্তর্গত সায়েস্তাবাদ খেয়াঘাট এলাকায় সিরিয়াল ভঙ্গ করাকে কেন্দ্র করে স্থানীয় অটোচালকদের ওপর ণধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী ইমরানকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজিরহাটের ব্যবসায়ী মিরাজ বিভিন্ন কৃষি পণ্য যেমন ডাব, মাছ, সুপারি ও আনারসের ব্যবসা করেন। আজ বরিশাল থেকে সুপারি ও মাছ নিয়ে সায়েস্তাবাদ খেয়াঘাটে পৌঁছান ব্যবসায়ী ইমরান। সেখানে আগে থেকে পরিচিত একটি অটো রিকশাকে ফোন করে ডাকেন তিনি। অটোটি ঘাটে এসে ইমরানের মালামাল তুলে গন্তব্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিলে সায়েস্তাবাদ খেয়াঘাটের অন্যান্য অটোচালকরা বাধা দেন।
চালকরা অভিযোগ করেন, ঘাটে গাড়ি চলাচলের একটি নির্দিষ্ট সিরিয়াল বা নিয়ম রয়েছে। সেই নিয়ম না মেনে বাইরের গাড়ি ডেকে মালামাল তোলা নিয়ে উপস্থিত চালকদের সাথে ইমরানের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে খেয়াঘাটের চালকরা প্রশ্ন তোলেন, “ভাই, এখানে সিরিয়াল আছে, নিয়ম না মেনে আপনারা এভাবে মালামাল নিয়ে যাচ্ছেন কেন?” জবাবে অটো চালক ও ইমরান বিষয়টি নিয়ে তর্কে জড়িয়ে পড়েন।
তর্কের এক পর্যায়ে ইমরান উত্তেজিত হয়ে পড়েন। তিনি গাড়ির ভেতর থেকে নিজের ব্যাগে থাকা একটি ধারালো ‘দাও’ (দা) বের করে উপস্থিত চালকদের গালিগালাজ করতে থাকেন। মুহূর্তের মধ্যেই তিনি ক্ষিপ্ত হয়ে স্থানীয় চালকদের ওপর দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে উপস্থিত জনতা সাহসিকতার পরিচয় দিয়ে হামলাকারী ইমরানকে ঝাপটে ধরে বেঁধে ফেলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় কাউনিয়া থানা পুলিশ। স্থানীয়রা আটককৃত ইমরানকে পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ঘাটের নিয়ম মানতে বলায় এমন সহিংস আচরণ অনাকাঙ্ক্ষিত। কাজিরহাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।