, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল অ্যাম্বুলেন্স নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’ মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলার ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
ভিমরুলীতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে

ভিমরুলীতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝালকাঠির ভিমরুলী এলাকায় নদীতে গোসল করতে নেমে আমগাছ থেকে ঝাঁপ দেওয়ার পর মো. সানি (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার পর থেকে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ভিমরুলী বাজারের উত্তর পাশে নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সানি ঝালকাঠির রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি মো. সোহেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন সমবয়সী বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে যায় সানি। একপর্যায়ে নদীর তীরে থাকা একটি আমগাছে উঠে সে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু ঝাঁপ দেওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে আর পানির ওপর ভেসে ওঠেনি। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধারে নদীতে তল্লাশি শুরু করেন।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ডুবুরি দলসহ উদ্ধারকারী সদস্যরা খালে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহাবুব আলম জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্টদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিশোরটির সন্ধান মেলেনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost