রবিবার, ১৯ Jul ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
ভোলায় খাটের নিচে মিলল ৩৪ বস্তা সরকারি চাল বাংলাদেশ অনূর্ধ্ব—১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি সব ধরনের নৌযানকে সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের হাতেম আলী কলেজে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কাজিরহাটে নদীতে পড়ে বাবা বেঁচে গেলেও নিখোঁজ ছেলে মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ভিমরুলীতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে আ.লীগ নেতার স্ত্রী-মা ঢাকায়, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ মঠবাড়িয়ায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ

কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ

পিরোজপুরের কাউখালীতে সমাজকে মাদকমুক্ত করা এবং শিক্ষার্থীসহ যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ভ্যান চালক শ্রমিক দল ১—০ গোলে অটো মিশু চালক শ্রমিক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ওসমান গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

পুরস্কার বিতরণ শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন,যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত হওয়া উচিত। বিএনপি সব সময় যুবসমাজের ইতিবাচক কর্মকাণ্ডকে উৎসাহিত করে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে পাশে থাকবে।

কাউখালী ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক বলেন,খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও দেশপ্রেম গড়ে তোলে। তরুণদের মাঠমুখী করতে হলে প্রতিটি ইউনিয়নে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এতে যুবসমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে এবং সুস্থ প্রজন্ম গড়ে উঠবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost