, , ,
শিরোনাম
গলাচিপায় চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু ভোলায় ১০০রাকাত নামাজ পড়িয়ে চোরের মুক্তি ‘অ্যারেস্ট চুপ্পু’, আসিফ মাহমুদের দুই শব্দের পোস্ট ভাইরাল গভীর রাতে স্বেচ্ছাসেবক দল নেতার খাসজমি দখল, দুই নির্মাণশ্রমিকের জেল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ উজিরপুরে দুই বাস ও রিকসার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০ ফ্যামিলি কার্ড কার্যক্রমে স্বচ্ছতা ও সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ ওএসডি থেকে বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, পদায়ন নিয়ে সমালোচনা কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার, ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস
ওএসডি থেকে বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, পদায়ন নিয়ে সমালোচনা

ওএসডি থেকে বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, পদায়ন নিয়ে সমালোচনা

Reporter
প্রতিবেদক : তারিকুল ইসলাম
প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বিতর্কিত সাবেক গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মনিরুজ্জামান কে পদায়ন দিয়ে বরিশাল জেলার নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামানকে বরিশাল জেলার সিভিল সার্জন হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো।

একই প্রজ্ঞাপনে এর আগের সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর এ এলাহীকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বিতর্কিত সাবেক গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান টেস্ট বাণিজ্য, দায়িত্বে অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগে ছাত্র—জনতার আন্দোলনের মুখে ২০২৫ সালের জুলাই মাসে পদচ্যুত ও বদলি হন।

“সরকারি দায়িত্ব পালনের আড়ালে একটি নির্দিষ্ট বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের সাথে যুক্ত হয়ে দীর্ঘদিন ধরে টেস্ট বাণিজ্যে লিপ্ত রয়েছেন।” বলে ডেইলি নয়া দিগন্ত সংবাদ প্রকাশ করে। নির্দিষ্ট ডায়াগনস্টিক থেকে পরীক্ষা না করালে তিনি রোগীদের সঙ্গে খারাপ আচরণ ও হুমকি দিতেন।

তার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং পদত্যাগের দাবিতে ২০২৫ সালের ১৪ জুলাই স্থানীয় ছাত্র—জনতা ঢাকা—বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

তীব্র আন্দোলনের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে তাকে গৌরনদী থেকে তাৎক্ষণিকভাবে অপসারণ করে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে লেকচারার হিসেবে বদলি করা হয়।

বরিশালের ড্যাবের নেতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost