, , ,
শিরোনাম
বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল অ্যাম্বুলেন্স নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’ মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলার ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ দুই বোনকে ভারতে পাচার, অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড
ডাকাতির অভিযোগে যুবলীগ নেতা আটক

ডাকাতির অভিযোগে যুবলীগ নেতা আটক

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামকে একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে র‍্যাব।

শনিবার (২৫ জুলাই) রাতে রাজধানীর আজিমপুর এলাকা থেকে র‍্যাব—৮—এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ঝালকাঠি সদর থানা—পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঝালকাঠিতে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় ওই যুবলীগ নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠে। এর ভিত্তিতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের আলোকে তাকে ঢাকা থেকে আটক করা হয়। ঘটনার সঙ্গে তার প্রাথমিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়েছে। ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost