, , ,
শিরোনাম
পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে আহত গ্রাম পুলিশ র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে এডভোকেট রিপনের উপর হামলাকারী তিন আসামি গ্রেফতার সংস্কারের অভাবে বেহাল সড়ক, মানুষের পাশে দাঁড়ালেন রাফা উজিরপুরে রাস্তার পাশ থেকে বিপুল পরিমান সরকারি কম্বল উদ্ধার ট্রাইব্যুনালে প্রশ্নবিদ্ধ চার্জশিট দেয়ায় পিবিআই’র তদন্তকারী কর্মকর্তাকে শোকজ সহ সিআইডিকে তদন্তের নির্দেশ আবাসন সংকটে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, নেই কোনো ছাত্রীনিবাস বরিশালে অবৈধ বালু উত্তোলনে অভিযান: শিক্ষার্থীদের তৎপরতায় বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনের কারাদণ্ড বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! শেবাচিমের অধ্যাপক ডা. অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ, তদন্তের দাবি বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে: মির্জা ফখরুল
বরিশালে মঞ্চমৈত্রী নাট্য ও সাংস্কৃতিক উৎসব—২০২৬

বরিশালে মঞ্চমৈত্রী নাট্য ও সাংস্কৃতিক উৎসব—২০২৬

Reporter
প্রতিবেদক : ক্যাম্পাস প্রতিনিধিঃ- ফজলে রাব্বি
প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একমাত্র নাট্যসংগঠন ‘হাতেম আলী কলেজ নাট্যদল’ এবং বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদল যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘মঞ্চমৈত্রী নাট্য ও সাংস্কৃতিক উৎসব—২০২৬’। বরিশাল বিভাগের প্রথম দুই ক্যাম্পাস থিয়েটারের এই যৌথ উদ্যোগ সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উৎসবের আহ্বায়ক ও হাতেম আলী কলেজ নাট্যদলের সভাপতি মাহমুদ—উন—নবী বলেন, “এই উৎসবের মাধ্যমে দুই ক্যাম্পাসের মধ্যে এক অভূতপূর্ব সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে নাট্যচর্চা, সাংস্কৃতিক বিনিময় এবং সৃজনশীল কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবে। ‘মঞ্চমৈত্রী’ শুধু একটি উৎসব নয়, এটি দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও শিল্পচর্চার প্রতীক।”

তিনি আরও বলেন, “আমরা চাই বরিশালের তরুণ সমাজ নাটক ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা এবং সামাজিক সচেতনতার বিকাশ ঘটাক। এই উৎসব সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের সভাপতি রেদোয়ান শুভ বলেন, “দুই ক্যাম্পাসের এই যৌথ আয়োজন আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নাটক কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তন, সচেতনতা সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ বিকাশের শক্তিশালী হাতিয়ার। আমরা বিশ্বাস করি, এই উৎসব দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে এবং বরিশালের নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে।”

উৎসবের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে—“মঞ্চ হোক মিলনের শিল্প, হোক প্রেরণার।”

আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবে নাট্য পরিবেশনা, সংগীত, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্যবিষয়ক কর্মশালা এবং শিল্প—সাহিত্যভিত্তিক বিভিন্ন আয়োজন থাকবে। এতে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি বরিশালের সংস্কৃতিপ্রেমী দর্শকদেরও অংশগ্রহণের সুযোগ থাকবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘মঞ্চমৈত্রী নাট্য ও সাংস্কৃতিক উৎসব—২০২৬’ শুধু দুই ক্যাম্পাসের সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে না, বরং বরিশাল বিভাগের নাট্য আন্দোলন ও সংস্কৃতি চর্চায় নতুন গতি সঞ্চার করবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে নাটক, শিল্প ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়িয়ে একটি সৃজনশীল, মানবিক ও সংস্কৃতিমনা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost