, , ,
শিরোনাম
পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ ভোলার মেঘনায় অবৈধ বালু তোলার দায়ে ৭ নৌযান জব্দ ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা সভা ইউএনও ও ওষুধ প্রশাসনের অভিযানে মঠবাড়িয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা কাউখালীতে বিশেষ অভিযানে চৌকিদারদের দিকনির্দেশনা দিলেন ওসি আনোয়ার হোসেন হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সহকারী পরিচালক পদে পদোন্নতি
ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ

ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও লুটের অভিযোগ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে ক্যাম্পাস ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

এর আগে ওই বাড়িতে দুই নারী ও এক যুবকের অবস্থান নিয়ে সন্দেহের জেরে সেখানে গিয়ে দুই ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় একটি পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরে তাদের উদ্ধারে গিয়ে ক্যাম্পাস ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে ওই পরিবারের সদস্যদের সংঘর্ষ হয়। এতে দুই ছাত্রদল নেতা ও একই পরিবারের চারজনসহ ছয়জন আহত হন।

 

রোববার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে বিশ্ববিদ্যালয়—সংলগ্ন নির্মাণাধীন বিটাক ভবন এলাকার রহিমের বাড়িতে এ হামলা—পালটা হামলার ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ববি শিক্ষার্থীরা হলেন— ববি ছাত্রদলের দফতর সম্পাদক পিয়াস আহমেদ রিফাত ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল মোল্ল্যা। স্থানীয়দের মধ্যে আহত হয়েছেন— চরকাউয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শিল্পী বেগম, তার স্বামী আবদুর রহিম, ছেলে আরমান ও জামাতা রিয়াজ।

প্রত্যক্ষদর্শী ও ববি শিক্ষার্থীদের ভাষ্য, রোববার রাতে ছাত্রদলের তিন নেতা পিয়াস আহমেদ রিফাত, আশরাফুল মোল্ল্যা ও রায়হান বিশ্ববিদ্যালয়—সংলগ্ন এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। এসময় রহিমের বাড়ির একটি কক্ষে দুই নারী ও এক যুবককে প্রবেশ করতে দেখে বিষয়টি তাদের সন্দেহজনক মনে হয়। পরে তারা বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চান। একপর্যায়ে ছাত্রদল নেতাদের পূর্বপরিচিত রহিমের জামাতা রিয়াজ মোল্লা তাদের বাড়ির ভেতরে নিয়ে যান।

আহত ছাত্রদল নেতাদের অভিযোগ, ওই ব্যক্তিদের সেখানে অবস্থানের বিষয়ে জানতে চাইলে অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হয়। তারা তা প্রত্যাখ্যান করলে রহিমের জামাতা রিয়াজ ও ছেলে আরমান তাদের ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। পরে দুই ছাত্রদল নেতাকে দড়ি দিয়ে বেঁধে একটি ঘরে আটকে মারধর করা হয় বলে অভিযোগ।

এসময় সঙ্গে থাকা ছাত্রদল নেতা রায়হান ঘটনাস্থল থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের অন্য নেতাকর্মীদের খবর দেন। পরে ক্যাম্পাস ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীসহ একদল শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে দুই নেতাকে উদ্ধার করেন। এসময় স্থানীয় পরিবারের সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীরা পরিবারের চার সদস্যকে মারধরের পর বাড়িঘর ভাঙচুর করেন এবং বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান।

আহত ছাত্রদল নেতা আশরাফুল মোল্ল্যা বলেন, ‘অসামাজিক কার্যকলাপের বিষয়ে জানতে চাইলে অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হয়। আমরা তা প্রত্যাখ্যান করি। পরে আমাদের ডাকাত বলে বেঁধে মারধর করা হয়। পাল্টা হামলা ও ভাঙচুরের অভিযোগ মিথ্যা।’

তবে বাড়ির মালিক আবদুর রহিম মিয়ার দাবি, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ডাকাতির উদ্দেশে তাদের বাড়িতে ঢুকেছিলেন। তারা বাইরে থেকে মেয়ে এনে ঘরে ঢুকিয়ে দেয়। আমাদের জিম্মি করে ডাকাতির চেষ্টা করেছিল। আমরা তাদের প্রতিহত করেছি। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। তারা যাওয়ার সময় আমাদের বাড়িঘর তছনছ করেছে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমার জামাই ও স্ত্রী হাসপাতালে ভর্তি। আমি ভয়ে বাড়ির বাইরে পালিয়ে আছি।’

বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল হোসেন বলেন, ‘ঘটনাটি আমার বাড়ির পাশেই। চিৎকার শুনে রাতে ঘুম থেকে উঠে মারামারির ঘটনা দেখি। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এসে বাড়িঘর লুটপাট করেছে।’

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘মোবাইল ফোনে তথ্য পেয়ে আমাদের টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি। মামলা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost