, , ,
শিরোনাম
পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে আহত গ্রাম পুলিশ র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে এডভোকেট রিপনের উপর হামলাকারী তিন আসামি গ্রেফতার সংস্কারের অভাবে বেহাল সড়ক, মানুষের পাশে দাঁড়ালেন রাফা উজিরপুরে রাস্তার পাশ থেকে বিপুল পরিমান সরকারি কম্বল উদ্ধার ট্রাইব্যুনালে প্রশ্নবিদ্ধ চার্জশিট দেয়ায় পিবিআই’র তদন্তকারী কর্মকর্তাকে শোকজ সহ সিআইডিকে তদন্তের নির্দেশ আবাসন সংকটে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, নেই কোনো ছাত্রীনিবাস বরিশালে অবৈধ বালু উত্তোলনে অভিযান: শিক্ষার্থীদের তৎপরতায় বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনের কারাদণ্ড বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! শেবাচিমের অধ্যাপক ডা. অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ, তদন্তের দাবি বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে: মির্জা ফখরুল
ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম, ২ ট্রলারকে জরিমানা

ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম, ২ ট্রলারকে জরিমানা

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ঝালকাঠির সদর উপজেলার ভীমরুলি ভাসমান পেয়ারা হাট ও পেয়ারা বাগান এলাকায় উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজিয়ে শব্দদূষণ করার দায়ে দুটি ট্রলারকে মোট চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল পাঁচটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, ভাসমান পেয়ারা হাট ও পর্যটন এলাকায় পূর্বে জারি করা নির্দেশনা অমান্য করে দুটি ট্রলারে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছিল। এতে পর্যটন এলাকার পরিবেশ, স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা এবং পেয়ারা বাগানের পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হচ্ছিল। এ কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রলার দুটি থেকে মোট চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে গত ২০ জুলাই ভীমরুলি ভাসমান পেয়ারা হাট ও পেয়ারা বাগানে ভ্রমণকারীদের জন্য একাধিক নির্দেশনা জারি করে উপজেলা প্রশাসন। নির্দেশনায় ডিজে, লাউডস্পিকার ও উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম ব্যবহার নিষিদ্ধ করা হয়। পাশাপাশি বড় ইঞ্জিনচালিত ট্রলারের প্রবেশ, পরিবেশ দূষণ, বর্জ্য ফেলা, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন এবং বাগানের গাছপালার ক্ষতি করা থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, ভীমরুলি ভাসমান পেয়ারা হাট ও পেয়ারা বাগানের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং পর্যটকদের জন্য শান্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost