, , ,
শিরোনাম
বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

প্রায় সাড়ে ৪ লাখ জনগোষ্ঠীর এই উপজেলায় প্রতিদিন শত শত রোগীকে চিকিৎসাসেবা দিতে গিয়ে চরম হিমশিম খাচ্ছেন মাত্র ৪ জন ডাক্তার।
সরজমিন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, অফিস সময় থেকে দুপুর ২টা পর্যন্ত বহির্বিভাগে টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন ৫৪৭ জন রোগী।

এই বিপুলসংখ্যক রোগীকে একাই পরামর্শ দিয়েছেন ওই ৪ জন চিকিৎসক। ৫০ শয্যার এই হাসপাতালে শয্যা খালি না থাকায় অসংখ্য রোগীকে মেঝেতে আশ্রয় নিতে দেখা গেছে।

রোগীদের উপচে পড়া ভিড়ে হামে আক্রান্ত শিশুদের সংখ্যাই ছিল বেশি। হাসপাতালকে দালালমুক্ত রাখা ও শৃঙ্খলা রক্ষায় এক ডজন আনসার সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মকর্তা জানান, নতুন কোনো চিকিৎসক এখানে পদায়ন পেলেও দুই থেকে ছয় মাসের মধ্যে প্রেষণে বা বদলি হয়ে অন্যত্র চলে যান। ফলে বছরের পর বছর সংকট লেগেই থাকে।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ড. মো. ইমরানুর রহমান বলেন, হাসপাতালে ধারণ ক্ষমতার তুলনায় ভর্তি ও বহির্বিভাগের রোগীর সংখ্যা অনেক বেশি।

চিকিৎসক সংকট সত্ত্বেও আমরা সর্বোচ্চ সাধ্য দিয়ে সেবা বজায় রাখার চেষ্টা করছি। বহির্বিভাগে টিকিট কেটে সেবা নেয়া রোগীদের মাঝে প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ টাকার সরকারি ওষুধ বিতরণ করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost