
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এডভোকেট রিপন চৌকিদারকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার ঘটনায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার সকালে মেহেন্দিগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মো: মতিউর রহমান ও র্যাব—১০ এর যৌথ অভিযানে ঢাকার মুন্সিগঞ্জ এলাকা থেকে ১নং আসামি আলী হোসেন বয়াতি, ২নং আসামি হানিফ বয়াতি ও ৩নং আসামি মিজানুর বয়াতিকে গ্রেফতার করা হয়।
মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মুন্সিগঞ্জ থেকে ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এপর্যন্ত এজাহার নামিও ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
বাকি আসামিদেরকেও গ্রেফতারের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য আসন্ন ইউপি নির্বাচন ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলী হোসেন বয়াতি গংদের সাথে এডভোকেট রিপন চৌকিদার গংদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।
এরই ধারাবাহিকতায় গত— ১৭/৭/২০২৬ ইং তারিখে জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামে এডভোকেট রিপন এর উপর নৃশংস হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় ১৯/৭/১০২৬ ইং তারিখে এডভোকেট রিপন এর বাবা রহমান চৌকিদার বাদী হয়ে এজাহার নামিও ২২ জন ও অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার মোট ৪জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আসামিদের গ্রেফতারে এলাকা বাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, মেহেন্দিগঞ্জ থানা পুলিশের এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।