, , ,
শিরোনাম
৫ বছরের মেয়েকে তালাবদ্ধ রেখে স্কুলে যেতে হয় মাকে ইউএনওর হস্তক্ষেপে গাছ কাটা বন্ধের ১৩ দিন পর ফের কেটে ফেলার অভিযোগ রাজাপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি রেজবি সাব্বির ভান্ডারিয়ায় গ্রেপ্তার ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা বউ প্রেমিকের বাড়ি, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে দুই বাসের সংঘর্ষ নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ শিক্ষকদের সাথে প্রতিমন্ত্রী রাজিব আহসান’র মতবিনিময় সভা তনু হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান
মেহেন্দিগঞ্জের কালাবাদর নদীতে লঞ্চ-কোস্টার সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা ১৫০ যাত্রী

মেহেন্দিগঞ্জের কালাবাদর নদীতে লঞ্চ-কোস্টার সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা ১৫০ যাত্রী

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবাদর নদীতে ভোলা থেকে বরিশালগামী ‘সোহাগী-১’ লঞ্চের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কোস্টার জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন লঞ্চে থাকা প্রায় ১৫০ যাত্রী।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কালাবাদর নদীর ‘খাম্বা’ নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

লঞ্চে থাকা এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, ভোলা থেকে শ্রীপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল ‘সোহাগী-১’। পথে কালাবাদর নদীর খাম্বা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কোস্টার জাহাজের সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। এতে লঞ্চটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

সংঘর্ষের মুহূর্তে লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় আতঙ্কিত হয়ে এক যাত্রী নদীতে ঝাঁপ দেন। পরে লঞ্চটি ঘুরিয়ে ওই যাত্রীকে উদ্ধার করা হয়।

যাত্রীরা জানান, সংঘর্ষের পর কোস্টার জাহাজটির নাবিক দ্রুত সেটি সরিয়ে নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে আকস্মিক এ ঘটনায় লঞ্চের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দেয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যাত্রীরা স্বস্তি ফিরে পান। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার কারণ এবং নৌযান দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost