, , ,
শিরোনাম
কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার: ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা ওসির বিসিসির পার্ক-ভবন সংস্কারে কোটি কোটি টাকা ব্যয়ের হিসাব, বাস্তবে হয়নি কাজ ছাত্রদল নেতার বিরুদ্ধে বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ মেসেঞ্জারে ছাত্রীকে কু-প্রস্তাবের অভিযোগ, শিক্ষক বললেন ‘আইডি হ্যাক হয়েছে’ মেহেন্দিগঞ্জে বিএনপি নেতার মায়ের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান নিরাপত্তা পেলে আনন্দের সঙ্গেই দেশে ফিরব: রয়টার্সকে সাকিব বরগুনায় কিশোর গ্যাংয়ের ঘটনায় মামলা, তদন্তের নির্দেশ বাল্কহেডের ধাক্কায় বাকেরগঞ্জে লোহার সেতু ভেঙে জনদুর্ভোগ হিজলা আলিগঞ্জের লঞ্চ ঘাটের টার্মিনালটি বেহাল দশা তিন বছরেও শেষ হয়নি কাউখালীর সাইক্লোন সেন্টার নির্মাণ, পরিদর্শনে জলবায়ু ট্রাস্টের এমডি; দ্রুত চালুর দাবি এলাকাবাসীর
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও ৩ জন শিশু মৃত্যুবরণ করেছেন। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২১৮ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৬৭ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৬ জন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম—বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া ৩ জনের দুই জন সিলেটের বাসিন্দা (সিলেট—১ ও হবিগঞ্জ—১) এবং ১ জন ময়মনসিংহের বাসিন্দা। তবে এ সময়ে পরীক্ষায় কারও হামজনিত মৃত্যু নিশ্চিত হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, ১০১৭ জন নতুন রোগীসহ এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৫৫ জন এবং ২০১ জন নতুন রোগীসহ নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১২ হাজার ৫২৫ জন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost