, , ,
শিরোনাম
স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে লোহার সেতুর মালামাল ‘আত্মসাতের চেষ্টা’ বাউফলে বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু খাবারে চেতনানাশক মিশিয়ে ৩ জনকে অচেতন, টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ সালিশে সাক্ষ্য দেওয়ার জেরে রাস্তা বন্ধ, অবরুদ্ধ ১২ পরিবার লঞ্চ থেকে পড়ে নিখোঁজ কিশোরীর মরদেহ ভেসে উঠল মেঘনায় বরিশাল সিনিয়র জজ আদালতে সার্চিং কপি নিয়ে জালিয়াতির অভিযোগ জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ মিডিয়াপাড়া টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন *অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বরিশালে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারে সূর্যমুখী এন্টারপ্রাইজকে লাখ টাকা জরিমানা কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং: ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক
এসিল্যান্ড স্বামীর সরকারি গাড়িতে চিকিৎসক স্ত্রীর অফিসযাত্রা

এসিল্যান্ড স্বামীর সরকারি গাড়িতে চিকিৎসক স্ত্রীর অফিসযাত্রা

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের বিধিনিষেধ থাকলেও তা যেন কোনভাবেই মানতে নারাজ বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

সরকারি বিধি—নিষেধ উপেক্ষা করে তার (এসিল্যান্ড) জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি ব্যবহার করছেন তার চিকিৎসক স্ত্রী।

এনিয়ে ব্যাপক আলোচনা—সমালোচনা থাকলেও এসিল্যান্ডের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান গৌরনদীতে যোগদানের পরপরই তার চিকিৎসক স্ত্রী রেবেকা নাজনীন লিজা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী হন।

স্বামী—স্ত্রীর কর্মস্থল একই উপজেলায় হওয়ায় ছুটির দিন ব্যতিত স্বামীর সরকারি গাড়িতে চড়ে অফিস আসেন স্ত্রী।

সরেজমিন দেখা গেছে, প্রতিদিনই দুপুর দুইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) গাড়ী চালক নুরুজ্জামান সরকারি গাড়ি নিয়ে হাসপাতালের সামনে অপেক্ষা করছেন।

এর কিছুক্ষণ পরপরই হাসপাতাল থেকে বেড়িয়ে ওই গাড়িতে চড়ে বাসায় যাচ্ছেন এসিল্যান্ডের চিকিৎসক স্ত্রী।

হাসপাতাল রোডের একাধিক ব্যবসায়ীরা জানিয়েছেন, ছুটির দিন ব্যতিত প্রতিদিন সরকারি গাড়িতে চেপে হাসপাতালে আসা—যাওয়া করেন এসিল্যান্ডের চিকিৎসক স্ত্রী।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) স্ত্রী ডা. রেবেকা নাজনীন লিজার সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ফোন রিসভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়ে জানতে চাইলে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম বলেন আমি যতদুর জানি তার স্ত্রী একয় উপজেলায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার হয়তো সেই সুবাদে সে যাওয়ার সময় পথে নামিয়ে দিয়ে যায়।তারপর ও আমি খোজ নিচ্ছি সরকারি গাড়ি কেউ ব্যাক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না।আমি কথা বলে ব্যবস্থা নিব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost