, , ,
শিরোনাম
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
সন্তানসহ বিষপান মায়ের, হাসপাতালে শিশুকন্যার মৃত্যু

সন্তানসহ বিষপান মায়ের, হাসপাতালে শিশুকন্যার মৃত্যু

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বরিশালের মুলাদীতে পারিবারিক কলহের জেরে শিশুকন্যাসহ বিষপান করেন পিংকি বেগম (২৮)। এতে শিশু সুমাইয়া বেগম (৮) মারা গেলেও বেঁচে আছেন পিংকি। তাঁকে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু সুমাইয়া বেগম ঘোষেরচর গ্রামের কাঠমিস্ত্রি হালিম তালুকদারের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

হালিম তালুকদার জানান, আজ সকালে মেয়ে সুমাইয়াকে বিষ খাওয়ানোর পর তাঁর স্ত্রী পিংকিও বিষপান করেন। এ সময় ঘরে পিংকি ও সুমাইয়া ছাড়া কেউ ছিলেন না। খবর পেয়ে হালিম বাড়িতে গিয়ে স্ত্রী—মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পিংকিকে ওয়াশ করানো হলে তিনি কিছুটা সুস্থ হন। কিন্তু শিশু সুমাইয়াকে ওয়াশ করাতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে নিয়ে শেবাচিম হাসপাতালে যান হালিম। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।

স্ত্রীর বিষপানের কারণ সম্পর্কে হালিম জানান, ১০ বছর আগে তিনি পিংকিকে বিয়ে করেন। সংসারের নানান বিষয় নিয়ে প্রায়ই তাঁর মায়ের সঙ্গে ঝগড়া হতো পিংকির। সংসারে শান্তি ফেরাতে একপর্যায়ে মাকে বোনের বাড়িতে পাঠিয়ে দেন হালিম। গত দুই দিন আগে মা বাড়ি ফিরলে আবারও পিংকির সঙ্গে ঝগড়া হয়। আজ সকালে তাঁর মা পাশের বাড়িতে গেলে মেয়েসহ বিষপান করেন পিংকি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মা—মেয়ের বিষপানের পর শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে শিশুকন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost