, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
রাজবাড়ীতে ট্রাকচাপায় আগৈলঝাড়ার ট্রাকচালক নিহত,এলাকাজুড়ে শোকের ছায়া

রাজবাড়ীতে ট্রাকচাপায় আগৈলঝাড়ার ট্রাকচালক নিহত,এলাকাজুড়ে শোকের ছায়া

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাস্তার পাশে পার্কিং করে রাখা নিজের ট্রাকের চাকা মেরামতের সময় পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহতের নাম নজরুল ইসলাম মিলন ফকির (২৬)। তিনি আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের মৃত আব্দুল মালেক ফকিরের ছেলে।

মঙ্গলবার এ দুর্ঘটনার খবর নিজ গ্রামে পৌঁছালে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর পাংশা কলেজ মোড় সংলগ্ন কালুখালী উপজেলার একটি ইটভাটার কাছে মিলনের ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। পরে তিনি মহাসড়কের পাশে ট্রাকটি পার্কিং করে নিচে নেমে চাকা মেরামতের কাজ শুরু করেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং করে রাখা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা মিলন চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে মিলনের মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম মিলন ফকির প্রায় দেড় বছর আগে বিয়ে করেছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তার সেজো ভাই মো. শাওন ফকির মরদেহ গ্রহণের জন্য রাজবাড়ীতে পৌঁছেছেন।

এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost