, , ,
শিরোনাম
বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল অ্যাম্বুলেন্স নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’ মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলার ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ দুই বোনকে ভারতে পাচার, অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড
আমার রক্তে কোনো ধরনের দুর্নীতি নেই: তথ্যমন্ত্রী

আমার রক্তে কোনো ধরনের দুর্নীতি নেই: তথ্যমন্ত্রী

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না। টিআর, কাবিখাসহ সরকারি সব ধরনের বরাদ্দের হিসাব আপনারা গুনে গুনে নিবেন। আমার রক্তে কোনো ধরনের দুর্নীতি নেই এবং আমি কোনো ধরনের দুর্নীতি করব না। যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন তারা আমার লোক হতে পারবেন না।

বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় সফরকালে ভোলার নতুন বাজার চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী তার নিজের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুকে যেভাবে আপনারা ভালোবেসেছেন। আমাকেও সেভাবে ভালবাসবেন। আমাকে কেউ কখনো মন্ত্রী এমপি বলে সম্বোধন করবেন না। আমি আপনাদের সন্তান। বলবেন মঞ্জু মিয়ার ছেলে পার্থ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই; তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যেন সততার সঙ্গে তা পালন করতে পারি।’

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, ‘বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সকল রাজনৈতিক দল নিয়ে আমি ভোলার উন্নয়ন করব। যারা নির্বাচনে আমার বিপক্ষে ছিলেন তাদের জন্যও আমার দরজা খোলা।’

ভোলা—বরিশাল সেতু প্রসঙ্গে তিনি বলেন, ভোলা—বরিশাল সেতু নিয়ে আমাদের কেউ কেউ বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। সেতু নিয়ে কেউ অপপ্রচার করবেন না। ভোলা বরিশাল সেতু হবে। ভোলা—বরিশাল সেতুর জন্য আপনাদের নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। সেই দাবির প্রেক্ষিতে এখনো আমি বিশ্বাস করি ভোলা—বরিশাল সেতু হবে।

তিনি আরও বলেন, স্পিকারসহ অন্যান্য সংসদ সদস্যরা সবাই ভোলা বরিশাল সেতু নিয়ে কথা বলেছেন। তবে আমি সবার চেয়ে বেশি বলেছি। ভোলার সঙ্গে সড়ক পথের যোগাযোগেরও প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে সংক্ষিপ্ত সময়ে ঢাকা যাওয়ার জন্য সড়ক পথেরও ব্যবস্থা হবে।

তথ্যমন্ত্রী সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল হয়ে ভোলায় পৌঁছালে ভোলা লঞ্চঘাট ও দলীয় কার্যালয়ের সামনে বিজেপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost