, , ,
শিরোনাম
মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, খোঁজ মেলেনি বামনায় দুর্ধর্ষ চূরির অভিযোগ পাওয়া গিয়াছে চোরাই কৃত মালামাল উদ্ধারসহ গ্রেফতার-৩ মঠবাড়িয়ায় গ্রীষ্মকালীন আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন আদালতে আসামির দাবি: ‘জেলে পচে মরলেও চুমকিকে বিয়ে করবো না’ কাজিরহাটে প্রেমের টানে বাড়ি ছাড়ার অভিযোগ, ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিখোঁজ বাবুগঞ্জের শিক্ষার্থী লামিয়ার আত্মহত্যা: প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের অভিযোগ মেহেন্দিগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ উইপোকার দাপটে মধ্যরাতে সার্কিট হাউজ ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা তাহের নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার
নামজারি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের তল্লাশি

নামজারি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের তল্লাশি

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

জমির নামজারি ও তা দ্রুত বাতিলের আইনগত ভিত্তি নিয়ে ফোনে প্রশ্ন তোলায় এক সাংবাদিকের বাড়িতে পুলিশ ও আনসার সদস্য নিয়ে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাদক মজুতের অজুহাত দেখিয়ে উপজেলার সবুজপাড়া গ্রামে দৈনিক মানবজমিনের রৌমারী প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম সাজু বলেন, ‘গত ২৭ আগস্ট দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামের একটি জমির নামজারি মঞ্জুর করেন এসিল্যান্ড। তবে এর মাত্র তিন দিন পর ৩০ আগস্ট কোনো পূর্বঘোষণা, নোটিশ বা শুনানি ছাড়াই তা বাতিল করা হয়। বিধি বহির্ভূতভাবে এই বাতিল প্রক্রিয়া সম্পর্কে বুধবার সন্ধ্যায় ফোনে জানতে চাইলে এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন।’

এরই জের ধরে পরদিন সকালে মাদকের বাহানা তুলে সাংবাদিক সাজুর পুরো বাড়িতে তল্লাশি চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিতর্কিত এই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের নানা অভিযোগ রয়েছে। এর আগেও ঘুষ না পেয়ে ভুল রায় প্রদান, অফিসের চেইনম্যানকে কানুনগো বানিয়ে ঘুষ বাণিজ্য এবং সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানির একাধিক ঘটনা ঘটেছে।

এছাড়া কাইউম আজাদ বাবুলসহ স্থানীয় একাধিক সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং অফিসে দালালচক্র নিয়ে প্রশ্ন তোলায় সাংবাদিকদের কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

শুধু সাংবাদিক নয়, স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের ওপরও তার স্বেচ্ছাচারিতার ছাপ রয়েছে। সম্প্রতি সেচ মৌসুমের তেল সরবরাহ নিয়ে অযৌক্তিক শর্ত দেওয়ায় কৃষকদের তোপের মুখে পড়েন তিনি। এছাড়া অবৈধ ড্রেজার বন্ধের নামে মাসোহারা দাবি এবং দুপুরের পর অফিসে অনুপস্থিত থেকে সময় কাটানোর মতো গুরুতর অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা।

রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, ‘এ বিষয়ে আমার কোনও বক্তব্য নেই। এসিল্যান্ড পুলিশ চেয়েছিল আমি দিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, ‘সুনির্দিষ্ট মাদকের তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়েছিল। তবে সেখান থেকে কিছু উদ্ধার হয়নি। তিনি যে সাংবাদিক, তা আমার জানা ছিল না।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost