, , ,
শিরোনাম
মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, খোঁজ মেলেনি বামনায় দুর্ধর্ষ চূরির অভিযোগ পাওয়া গিয়াছে চোরাই কৃত মালামাল উদ্ধারসহ গ্রেফতার-৩ মঠবাড়িয়ায় গ্রীষ্মকালীন আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন আদালতে আসামির দাবি: ‘জেলে পচে মরলেও চুমকিকে বিয়ে করবো না’ কাজিরহাটে প্রেমের টানে বাড়ি ছাড়ার অভিযোগ, ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিখোঁজ বাবুগঞ্জের শিক্ষার্থী লামিয়ার আত্মহত্যা: প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের অভিযোগ মেহেন্দিগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ উইপোকার দাপটে মধ্যরাতে সার্কিট হাউজ ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা তাহের নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার
মেহেন্দিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

মেহেন্দিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত শোভাযাত্রাটি উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির থেকে শুরু হয়ে চরহোগলার শ্রী শ্রী লোকনাথ সার্বজনীন মন্দির, সোনামুখির শ্রী শ্রী শীতলা ও কালী মন্দির এবং উপজেলা শ্রী শ্রী মদন মোহন ঠাকুর মন্দির পরিদর্শন শেষে শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন এলাকা থেকে আগত শত শত সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন। ধর্মীয় সঙ্গীত, কীর্তন এবং উৎসবমুখর পরিবেশে পুরো শোভাযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় শ্রী শ্রী লোকনাথ সার্বজনীন মন্দিরের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ বলেন, “পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। সেই পবিত্র জন্মতিথির স্মরণে প্রতিবছর জন্মাষ্টমী উদযাপন করা হয়। এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।”

এদিকে, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব আপন সুর জন্মাষ্টমীর শোভাযাত্রা সফলভাবে আয়োজনে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সকল সনাতন ধর্মাবলম্বীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই শোভাযাত্রা মেহেন্দিগঞ্জে জন্মাষ্টমী উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost