, , ,
শিরোনাম
বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক নলছিটিতে জমি রেজিস্ট্রি ফি ও সরকারি নির্ধারিত মূল্যের বিরুদ্ধে বিক্ষোভ মুলাদীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুইজন আটক কাজিরহাটে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের হা’ম’লার অভিযোগ, ছেলেকে মারধরের খবর পেয়ে বাবার ওপর হা’ম’লা

ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের হা’ম’লার অভিযোগ, ছেলেকে মারধরের খবর পেয়ে বাবার ওপর হা’ম’লা

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬

 

ঝালকাঠিতে দিন দিন কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ স্থানীয়দের। একই সঙ্গে বাড়ছে বিভিন্ন অপরাধের মাত্রাও। এবার ঝালকাঠি সরকারি বয়েজ স্কুলে এক শিক্ষার্থীকে মা’র’ধরের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়া তার বাবাকে কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ঝালকাঠি সরকারি বয়েজ স্কুলে আজ দুপুর ১২ঃ৪০ মিনিটে সময় ছেলেকে মা’রধরের খবর পেয়ে তার বাবা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন কিশোরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই কিশোররা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিশোরদের একটি অংশ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সময়মতো তাদের নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
আ’হ’ত বাবা এবং ছেলে ঝালকাঠি সদর হাসপাতালের ১৬ এবং ১৭ নাম্বার বেডে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত ঝালকাঠি সদর থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানা গেছে। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost