, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
মুলাদীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুইজন আটক

মুলাদীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুইজন আটক

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের মুলাদী থানা পুলিশের অভিযানে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— রুহুল আমিন ওরফে আমিন (৪৩), পিতা: মৃত মান্নান বেপারী ওরফে মনাই হাওলাদার, ৫ নম্বর ওয়ার্ড, মুলাদী পৌরসভা এবং জাহিদ বেপারী (২৫), পিতা: মৃত আব্দুর রহিম বেপারী, ৪ নম্বর ওয়ার্ড, মুলাদী পৌরসভা। তারা উভয়েই মুলাদী পৌরসভার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, মুলাদী থানা এলাকায় নিয়মিত মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে আটক করে তাদের কাছ থেকে অবৈধ গাঁজা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত আলামত জব্দ করে আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুলাদী থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক ও অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost