, , ,
শিরোনাম
বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক নলছিটিতে জমি রেজিস্ট্রি ফি ও সরকারি নির্ধারিত মূল্যের বিরুদ্ধে বিক্ষোভ মুলাদীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুইজন আটক কাজিরহাটে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল

উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল

Reporter
প্রতিবেদক : মোঃ জুনায়েদ খান সিয়াম
প্রকাশিত : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
বদলির কারণে উজিরপুর ছাড়ার ক্ষণে স্থানীয়দের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভালোবাসায় একপর্যায়ে চোখে জল এসে যায় তার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে স্থানীয়দের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় তার সহধর্মিণীও উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক আচরণ ও ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতার মাধ্যমে অল্প সময়েই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন মহেশ্বর মণ্ডল। তাই তার বদলির খবরে অনেকেই হতাশ হয়েছেন।
ইচলাদীবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌর যুবদলের আহ্বায়ক সাহাব উদ্দিন আকন সাবু, যুগ্ম আহ্বায়ক হাফিজ, স্থানীয় ব্যবসায়ী মো. হুমায়ুন মীর, মো. আজিজ ফকির, বিএনপি নেতা মো. ইব্রাহীম, মো. জাকির হোসেনসহ স্থানীয়রা।
স্থানীয়দের ভালোবাসায় আবেগাপ্লুত মহেশ্বর মণ্ডল উজিরপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত সবার মধ্যে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost