সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনাম
মাদক কারবারিকে ধরে পুলিশে দিলেন ছাত্রদল নেতা বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ সরকার রাষ্ট্র ও সমাজে আইনানুগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দুর্নীতি-অনিয়মে জর্জরিত বাউফল উপজেলা খাদ্য অফিস ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক কাউখালীতে লক্ষাধিক টাকার অবৈধ চরগড়া জাল জব্দ কাউখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কাউখালী ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে  ভান্ডারিয়ায় বিভিন্ন চুরির সাথে জড়িত আশফাকুুজ্জামান জয় কাজী গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতার অফিস ভাঙচুর করলেন বিক্ষুব্ধ নারীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আমরণ অনশন হিজলায় মেঘনা নদীতে অভিযান: ১৬ লাখ টাকার গলদা রেনুপোনা জব্দ, ৩৫ জেলে আটক মঠবাড়িয়ায় ‘ভুয়া’ ডি-কার্ড হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৯ ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক—রিকশা শ্রমিকদের সমাবেশ কীটনাশকের দোকানে মিলল ২ হাজার লিটার জ্বালানি তেল হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
২০ কোটি টাকা মানহানির মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি

২০ কোটি টাকা মানহানির মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

৯ বছর পর পটুয়াখালী কলাপাড়ায় ২০ কোটি টাকার মানহানি মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত কার্যবিধি ২৪৭ ধারায় তাঁকে খালাসের এ আদেশ দেন।আদালতের বেঞ্চ সহকারী মো. কাইউম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।জানা যায়, ২০১৫ সালের ১৫ জানুয়ারি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. হাবিবুল্লাহ রানা বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০ কোটি টাকার মানহানির এ মামলা (সিআর-২/২০১৫) দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন রায়ের আদালত মামলার অভিযোগের বিষয়ে তদন্তের আদেশ না দিয়ে সরাসরি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষে মামলার কৌঁসুলি ছিলেন প্রয়াত অ্যাডভোকেট জালাল উদ্দিন তালুকদার।

মামলায় বলা হয়েছে, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় তারেক রহমান ইতিহাস বিকৃত করে সাবেক রাষ্ট্রপতি মুজিবুর রহমানকে রাজাকার, লালসালু, পাকবন্ধু ও পাকিস্তানের পাসপোর্ট নিয়ে ১৯৭২ সনের ১০ জানুয়ারি বাংলাদেশে আসেন বলে মন্তব্য করেন। মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের পরিবারের কোনো অবদান নেই, শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের জন্য লালসালু, এ লালসালুকে ঘিরে থাকে ভক্তরা।

দখলদার ও রং হেডেড শেখ হাসিনা যখনই বিপদে পড়েন, তখনই জনগণকে ধোঁকা দিতে মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দেন। তাঁর পরিবারই রাজাকারের বংশ বিস্তার করছে, রাজাকারেরা তাঁর মন্ত্রিসভায়ও রয়েছে বলে তারেক রহমান তাঁর ওই বক্তব্যে বলেন বলে বাদী মামলায় উল্লেখ করেন।

তারেক রহমানের এ বক্তব্যে দেশ, জাতি তথা বাংলাদেশের সুনাম, খ্যাতিসহ বহির্বিশ্বে মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন হয়েছে, এতে ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলে বাদী তাঁর মামলায় উল্লেখ করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘এ মামলাটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত একটি হয়রানিমূলক মামলা। বাদী দীর্ঘ ৯ বছরে আদালতে অনুপস্থিত ও নিযুক্ত কৌঁসুলির কোনো ধরনের কারণ ছাড়াই মামলাটি আওয়ামী লীগ সরকার আদালতকে ব্যবহার করে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছিল।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com