সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সংবাদ প্রকাশের পরে তদন্ত কমিটি  ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা অফিসে জেলখাটার অভিজ্ঞতা নিতে হত্যা কাউখালীতে ইজারাদারদের বিরুদ্ধে মামলা, আদায় হয়নি বকেয়া ৬০ লাখ টাকার রাজস্ব হজ পালনে সৌদি পৌঁছেছেন ৩৫ হাজার ৭৬৬ বাংলাদেশি ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মা-মেয়েসহ নিহত ৩ হাইকোর্টে এমপি হামজার আগাম জামিন আবেদন ইরান চাইলে আলোচনার জন্য ফোন করতে পারে: ট্রাম্প সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা এনসিপির কমিটিতে যে পদ পেলেন ইসহাক সরকার রাজনৈতিক ব্যানারে ফুটপাত দখল, চরম ভোগান্তিতে পথচারীরা খেলার সময় মাঠে গরু ঢোকায় কিশোরকে পিটিয়ে হত্যা করল প্রধান শিক্ষকের ছেলে বাউফলে পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী ও ২ শিক্ষক বহিষ্কার চুরি করার সময় যুবদল সভাপতি আটক : গণপিটুনি কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  গ্রীন ফোর্স বরিশাল শাখার কমিটি গঠন পত্রিকা বিক্রেতা দুলাল রায় স্ত্রীকে বাঁচাতে সমাজের মহৎ ও দানশীলদের সাহায্য চায় মেহেন্দিগঞ্জে ১০ বছর বয়সী শিশু ধ*র্ষণের প্রধান অভিযুক্ত গ্রেপ্তার নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৭ মে কাউখালীতে এসএসসির ৪ পরীক্ষার্থীর ফল নিয়ে অনিশ্চয়তা দুই দিনে দুই সিলেবাসে পরীক্ষা
২৭ ঘণ্টা পর পাবলিক টয়লেটে মিলল পর্যটকের মরদেহ

২৭ ঘণ্টা পর পাবলিক টয়লেটে মিলল পর্যটকের মরদেহ

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ ঘণ্টা পরে তার সন্ধান পাওয়া গেছে বলে জানান স্বজনরা।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সৈকতের পর্যটন পার্ক—সংলগ্ন টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নুর হোসেন খুলনার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর হোসেন গতকাল শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে তার বন্ধু কুয়াকাটার ব্যবসায়ী জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। এ সময় তিনি তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেটসহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেও কোনো খবর না পেয়ে পুলিশে অবহিত করেন। বিকেলে এক পর্যটক দম্পতি ওই টয়লেটে প্রবেশ করে ভেতর থেকে অনেক সময় দরজা বন্ধ দেখতে পান তারা। কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের ওপর থেকে ওই ব্যক্তিকে পরে থাকতে দেখে।

পাবলিক টয়লেটের ইজারাদার মো. জলিল চুকানী বলেন, কুয়াকাটায় রাস মেলা থাকায় অতিরিক্ত লোকজনের চাপ ছিল। আর ওই লোক কোন ফাঁকে ভেতরে ঢুকছে আমরা খেয়াল করতে পারিনি। তার স্বজনরা যখন খুঁজতে আসছে তখন পুরুষ টয়লেটগুলো খুঁজেছি কিন্তু সে ছিল মহিলা টয়লেটের ভেতরে। সেজন্য মূলত আমরা দেখতে পাইনি।

এ বিষয়ে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। এ বিষয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com