বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
এক সৌরভে ‘গিলছে’ বরিশাল বিআরটিএ: দালালচক্র, অবৈধ নিবন্ধন ও সম্পদ গড়ার অভিযোগ

এক সৌরভে ‘গিলছে’ বরিশাল বিআরটিএ: দালালচক্র, অবৈধ নিবন্ধন ও সম্পদ গড়ার অভিযোগ

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর বরিশাল কার্যালয়কে ঘিরে দালালচক্র, অবৈধ যানবাহন নিবন্ধন ও ঘুষ বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তাঁর নেতৃত্বেই দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্র কার্যালয়ের বিভিন্ন সেবা কার্যক্রম নিয়ন্ত্রণ করছে।

জানা গেছে, অবৈধভাবে ১৯১টি অটোরিকশার নিবন্ধন দেওয়ার অভিযোগে ২০২৫ সালের ২৪ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) সৌরভসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে। গ্রেপ্তারের পর তিনি জামিনে মুক্ত হয়ে পুনরায় কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া আমদানি ছাড়াই জাল কাগজপত্রের মাধ্যমে ২০৬টি থ্রি-হুইলারের নিবন্ধন দেওয়ার বিষয়টিও দুদকের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গত ১১ বছরে সৌরভ কুমার সাহা নিজের ও স্বজনদের নামে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন। তাঁর মালিকানায় রয়েছে অন্তত ১০টি বাস, চারটি প্রাইভেট কার এবং বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা। ফরিদপুরে তাঁর ভগ্নিপতি এসব ব্যবসা তদারকি করেন। ব্যক্তিগত ব্যবহারের জন্য তিনি অর্ধকোটি টাকার একটি পাজেরো গাড়িও কিনেছেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস ও নিবন্ধনসহ বিআরটিএর বিভিন্ন সেবা কার্যক্রমকে কেন্দ্র করে গড়ে ওঠা দালালচক্রের মাধ্যমে মাসে ৩৫ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত অবৈধভাবে আয় করেন তিনি। এই চক্রে তাঁর ঘনিষ্ঠ হিসেবে রিয়াজ খান, আলাউদ্দীন, জাকির, আসাদুল ও হৃদয় নামে কয়েকজন সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।

এর আগে ২০২৫ সালের ৭ মে দুদকের অভিযানে বরিশাল বিআরটিএ কার্যালয় থেকে সঞ্জীব কুমার দাস নামে এক দালালকে গ্রেপ্তার করা হয়। অবৈধ নিবন্ধনের কাগজপত্রসহ আটক হওয়ার পর তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, মূল নিয়ন্ত্রককে ধরতে না পারায় দালালচক্র পুরোপুরি বন্ধ করা যায়নি।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল কার্যালয়ের উপপরিচালক রাজকুমার সাহা বলেন, “সৌরভ সাহার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে, চূড়ান্ত প্রতিবেদনে তা উপস্থাপন করা হবে। তিনি বর্তমানে জামিনে রয়েছেন এবং আমাদের নজরদারিতে আছেন।”

উল্লেখ্য, এর আগে একই কার্যালয়ের সাবেক সহকারী পরিচালক এমডি শাহ আলমের বিরুদ্ধেও হাজারো ভুয়া নিবন্ধন ও প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।

অভিযোগের বিষয়ে সৌরভ কুমার সাহা বলেন, তিনি মামলায় জামিনে আছেন এবং দালালদের চিনলেও তাঁদের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তবে ফরিদপুরে তাঁর বাবার নামে বাস থাকার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

এ ঘটনায় বরিশাল বিআরটিএ কার্যালয়ের কার্যক্রম নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com