বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ১৬ বছর পর কাউখালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে আগৈলঝাড়ায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই পটুয়াখালীতে সালিসে বিপক্ষে কথা বলায় যুবককে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেপ্তার খালের পাড়ে পড়ে নৌ অ্যাম্বুলেন্স ‘স্বপ্নযাত্রা’, চালু হয়নি একদিনও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র কাজিরহাট ভাসান চড়ে মাদক সেবনে ধ্বংসের পথে যুবসমাজ  মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত বিস্ফোরণে উড়ে গেল ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে গুরুতর আহত মেহেন্দিগঞ্জে নসিমন উল্টে চালকের মৃত্যু: ১৯ বছরেই নিভে গেল মেহেদীর জীবনপ্রদীপ বাকেরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ উদযাপন বরিশাল কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু ইয়াবা নগদ টাকা সহ পুলিশের খাঁচায় আটক হোটেল ব্যবসার আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপ: বরিশালে অভিযানে মালিকসহ আটক ৬ বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার
বরিশালে পহেলা বৈশাখ উদযাপিত

বরিশালে পহেলা বৈশাখ উদযাপিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনা— শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে বরিশালে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। আজ মঙ্গলবার (১৪ ‍এপ্রিল) ভোরে উদীচী শিল্পীগোষ্ঠী ও বরিশাল নাটক—এর আয়োজনে নগরীর বিএম স্কুল মাঠে নতুন বছরকে স্বাগত জানাতে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল থেকেই অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে নানা রং বেরং এর পোশাকে বাংলা নববর্ষের প্রভাতী অনুষ্ঠানে অংশ নিতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

শুরুতেই বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখের গান, ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের মধ্য দিয়ে শুরু হয় প্রভাতী অনুষ্ঠান। পরে একে একে গান, আবৃত্তি, নাচ পরিবেশন করে উদীচীর শিল্পীরা। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এর পর পরই আনুষ্ঠানিক ভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে রাখি বন্ধন ও ঢাক বাজিয়ে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা।

প্রভাতী অনুষ্ঠান শেষে চারুকলার আয়োজনে বিএম স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি বরিশাল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাঙ্গালি লোকজ ঐতিহ্যের নানা বৈচিত্রময় মুখোশ, রং বে রং এর মুকুট, টোপর, তালপাখা, টিয়া পাখি, টাট্টু ঘোড়া সহ গ্রাম্য সংস্কৃতির নানা বিষয় তুলে ধরা হয়েছে।

এতে বরিশালে শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষ অংশ গ্রহন করেন। নববর্ষ উপলক্ষে বরিশাল বিএম স্কুল মাঠে আয়োজর করা হয়েছে ৩ দিন ব্যপি বৈশাখা মেলার। নববর্ষের প্রভাতী অনুষ্ঠানে আগতরা বলেন, পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুন কিছৃর প্রত্যাশা।

সকলে মিলে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় বক্ত করেন তারা৷ এদিকে, সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হবে। বাংলা বর্ষবরণ উৎসবমুখর এবং শান্তিপূর্ণ করতে নগরী জুড়ে পোষাকে ও সাদা পোষাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এছাড়া নগরীর সকাল ৯ টায় বরিশাল সার্কিট হাউজে জেলা প্রশাসনের আশোজনে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও জেলা প্রশাসক সহ অনন্যরা উপস্থিত ছিলেন অন্যদিকে অশ্বিনী কুমার হলের সামনে খেলাঘর, মহানগর জাসাস আয়োজনে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান, জিয়া শিশু কিশোর মেলার আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বর্ষবরণ অনুষ্ঠান করে।

শোভাযাত্রায় অংশ নেয়া ব্যক্তিরা বলেন, সভ্যতার প্রতীক হলো ঐক্য। আজকের শোভাযাত্রায় ঐক্যবদ্ধ হয়ে সকল শোক তাপ দূর করে নব আনন্দে মেতে ওঠার দিন। কামনা করেন সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক পুরোটা বছর ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও জেলা প্রশাসক সহ অনন্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে অশ্বিনী কুমার হলের সামনে খেলাঘর, মহানগর জাসাস আয়োজনে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান, জিয়া শিশু কিশোর মেলার আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বর্ষবরণ অনুষ্ঠান করে। শোভাযাত্রায় অংশ নেয়া ব্যক্তিরা বলেন, সভ্যতার প্রতীক হলো ঐক্য। আজকের শোভাযাত্রায় ঐক্যবদ্ধ হয়ে সকল শোক তাপ দূর করে নব আনন্দে মেতে ০ঠার দিন। কামনা করেন সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক পুরোটা বছর ধরে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com